মদিনায় চার লাখের বেশি হাজি

IQNA

ট্যাগ্সসমূহ
মক্কা (ইকনা): পবিত্র হজ পালনের পর মক্কা থেকে মদিনায় যাচ্ছেন হাজিরা। তাঁরা সেখানে পবিত্র মসজিদ-ই-নববীতে নামাজ পড়ছেন এবং মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারত করছেন। গত বৃহস্পতিবার পর্যন্ত চার লাখ ১০ হাজার ৪৩ জন মদিনায় পৌঁছেছেন বলে জানিয়েছে সৌদি বার্তা সংস্থা। হজ ও ভিজিট কমিটির পরিসংখ্যান থেকে জানা যায়, হজ শেষ করে গত বৃহস্পতিবার মোট ২৬ হাজার ৭৬৮ জন হাজি মদিনায় পৌঁছেন।
সংবাদ: 3474060    প্রকাশের তারিখ : 2023/07/16